সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত

দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১১:০৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১১:১৮:৫৬ অপরাহ্ন
দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার রক্তি নদী থেকে একটি স্টিলবডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৬০০ টাকা। শনিবার (১৯ জুলাই) ভোররাতে উপজেলার নিয়ামতপুর ব্রিজ সংলগ্ন রক্তি নদী এলাকা থেকে এ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে সেনাবাহিনী ও বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অংশ নেয়। সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সদর দপ্তরের দক্ষিণ-পশ্চিমে রক্তি নদীর নিয়ামতপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন একটি স্টিলবডি নৌকাসহ ১২,৩২৩ কেজি ভারতীয় ফুচকা, ১৬৯টি সিরামিক কাপ, ২৫৬টি সিরামিক পিরিচ, ৪৬৮টি কাচের গ্লাস, ২,১০,০০০টি জিলেট ব্লেড এবং ৬০০ কেজি বাসমতি চাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য তালিকা অনুযায়ী- স্টিলবডি নৌকা ৬০ লাখ টাকা, ফুচকা ৩০ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা, সিরামিক কাপ ৪২ হাজার ২৫০ টাকা, সিরামিক পিরিচ ২৫ হাজার ৬০০ টাকা, কাচের গ্লাস: ১ লাখ ১৭ হাজার টাকা, জিলেট ব্লেড ১০ লাখ ৫০ হাজার টাকা এবং বাসমতি চালের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা ধরা হয়। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য দাঁড়ায় ১ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৬০০ টাকা। এ বিষয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি) জানান, জব্দকৃত স্টিলবডি নৌকা ও ভারতীয় পণ্যসমূহ শুল্ক অফিস, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন