সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় হাউসবোটের ধাক্কা, আহত ১০

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৫:৪০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৫:৪০:৫৮ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় হাউসবোটের ধাক্কা, আহত ১০
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে পর্যটকবাহী হাউসবোট ‘ভ্রমণ তরী’র ধাক্কায় ‘সোনিয়া জল পরিবহন’ নামের পর্যটকবাহী ছোট নৌকার মাঝিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত মাঝিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে তাহিরপুর উপজেলার ছিলানী গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন সাউথ ইস্ট ব্যাংক সিলেট শাখার ম্যানেজার হাবিবুর রহমান, জগন্নাথপুর শাহজালাল কলেজের প্রভাষক আমিনুল হক, নাবিদ হাসান, সাকিন আহমদ, শামসুন্নাহার, শাসছিয়া, রেজুয়ান মিয়াসহ আরও কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পরিচালিত ‘ভ্রমণ তরী’ নামের দুতলা বিশিষ্ট হাউসবোটটি টাঙ্গুয়ার হাওর থেকে সুনামগঞ্জের দিকে ফিরছিল। একই সময়ে ‘সোনিয়া জল পরিবহন’ নামের ছোট একটি নৌকা পর্যটকদের নিয়ে হাওর থেকে নিলাদ্রী লেকের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভ্রমণ তরী হাউসবোটটি সোনিয়া জল পরিবহন নৌকাটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে সোনিয়া জল পরিবহনের মাঝি কামাল উদ্দিনসহ পর্যটকেরা আহত হন এবং নৌকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাউথ ইস্ট ব্যাংকের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আমি নামাজে থাকাকালে হঠাৎ দেখি আমাদের ছোট নৌকার ওপর বড় হাউসবোট উঠে গেছে। আমার পরিবারের কয়েকজন পানিতে পড়ে যায়। আমি ও ড্রাইভার পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করি। পরে একটি স্পিডবোটে লোকজন এসে আমাদের সহায়তা করে। তবে আমাদের ৫টি মোবাইল ও ২টি ডিএসএলআর ক্যামেরা পানিতে পড়ে যায়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, পর্যটকবাহী দুই নৌকার সংঘর্ষের ঘটনা শুনেছি। উভয়পক্ষ থানায় অবস্থান করছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স