সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৫:৩৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৫:৩৮:০১ পূর্বাহ্ন
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সুশান্ত বণিকের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিতের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক অশোক তালুকদার। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভাস্কর রায়, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অজিত দাস, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রনজিৎ সূত্রধর, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রমাকান্ত দাস, জেলা যুবদলের সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজ, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সদস্য কৃষ্ণমোহন রায়, ছাতর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর দাস, বিশ্বম্ভরপুরের রাজন তালুকদার, তাহিরপুরের দেবেশ রায়, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাগর সরকার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা সদস্য পার্বতী রাণী আচার্য্য, ডা. বাপ্পু রায়, মানিক লাল দাস, বাবুল রঞ্জন দাস, রিন্টু রায়, কলিঙ্গ রায়, দীপক দেবনাথ, রানা তালুকদার, শান্ত বৈদ্য প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং সুনামগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অশোক তালুকদার বলেন, আওয়ামী লীগের আমলে আমরা ভিন্নমত ও জাতীয়তাবাদি দলের আদর্শের সৈনিক হওয়াতে হিন্দু সম্প্রদায়ের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারিনি। আমরা বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কার্যক্রম সারাদেশে ২০০২ সালে শুরু করেছিলাম। এই সংগঠনের কার্যক্রম এখন হাওরের জেলা ও উপজেলায় শুরু করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম ধারক। এই সংগঠনের পতাকাতলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদানের আহ্বান জানাই। তিনি কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস