সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৫:৩৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৫:৩৩:৪৫ পূর্বাহ্ন
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ
জামালগঞ্জ প্রতিনিধি :: ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের হত্যাকারীদের বিচারের দাবিতে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুব জমিয়ত বাংলাদেশ। শনিবার (১৯ জুলাই) বাদ আসর জামালগঞ্জ উপজেলা পরিষদের গেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে উপজেলা পরিষদের গেইটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাসরুফ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অর্থ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন, সদস্য মুফতি মামুনুর রশীদ জসিম, যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সদস্য আলতাফুর রহমান, উপজেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহদি হাসান, ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মারুফ আহমেদ, সাধারণ স¤পাদক সাজ্জাদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, দেশের ইতিহাসে জুলাই-আগস্ট বিপ্লব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে পারে না। খুনিদের বিচার এখন সময়ের দাবি। জাতিসংঘের মানবাধিকার কমিশন ঢাকায় স্থাপনের বিষয়টিকে সিদ্ধান্তকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে দাবি করেন বক্তারা। বিক্ষোভ মিছিলে যুব জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী