সুনামগঞ্জ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ
টাঙ্গুয়ার ভাসমান বাজার

হাওরের বুকে জীবিকার নতুন দিগন্ত

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:৩০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:৩০:৪৪ পূর্বাহ্ন
হাওরের বুকে জীবিকার নতুন দিগন্ত
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর - প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি, যেখানে নীল আকাশ আর জলরাশি মিলেমিশে তৈরি করেছে এক অদ্বিতীয় পরিবেশ। এই হাওর শুধুমাত্র প্রকৃতি প্রেমীদের নয়, বরং দেশের পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় কেন্দ্র। সেই সম্ভাবনাকে কেন্দ্র করেই গত শুক্রবার টাঙ্গুয়ার হাওরে উদ্বোধন করা হলো ভাসমান বাজার - যা নিঃসন্দেহে পর্যটন ও স্থানীয় অর্থনীতির বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের আনুষ্ঠানিক উদ্বোধনে এই প্রতীকী বাজার চালু করা হয়। নান্দনিক এই উদ্যোগে হাওরপাড়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের হাতে তৈরি নকশী কাঁথা, দেশীয় পিঠা, স্থানীয় ফলমূল ও অন্যান্য হস্তশিল্পের পসরা সাজানো হয় ছোট ছোট নৌকায়। ভাসমান অবস্থায় বাজার পরিচালনার এই অনন্য আয়োজন যেমন পর্যটকদের আকর্ষণ করবে, তেমনি হাওরের প্রান্তিক মানুষের জীবিকায় নতুন দিগন্ত খুলে দেবে। আমরা মনে করি, এই বাজার শুধু একটি অর্থনৈতিক কার্যক্রম নয় - এটি হাওরাঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতাকে পর্যটকদের সামনে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। হাউজবোট মালিক ও পর্যটকদের ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে যে, সময়োপযোগী এই উদ্যোগ স্থানীয় জনগণের জীবনে সরাসরি সুফল বয়ে আনতে পারে। তবে, এই উদ্যোগকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন স্থায়ী পরিকল্পনা, নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক সহায়তা। ভাসমান বাজার যেন কেবল উৎসবমুখর উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ না থাকে - তা নিশ্চিত করতে হবে। নিয়মিত বাজার পরিচালনা, নিরাপত্তা, আবর্জনা ব্যবস্থাপনা, পর্যটক সেবা ইত্যাদিতে প্রশাসনের নজরদারি থাকতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের সুযোগও সৃষ্টি করা যেতে পারে। আমরা আশা করি, এই উদ্যোগ অন্যান্য হাওরাঞ্চলে ছড়িয়ে পড়বে এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নের পথ সুগম করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর