সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:১৭:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:১৭:৩৫ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় (বড়ময়দান) গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুস শফিক লালার পুত্র লায়েক মিয়া ও আলতাব আলীর পুত্র উমর আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে হালচাষকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। লায়েক মিয়ার পরিবারের দাবি, “আমাদের পৈতৃক স¤পত্তিতে হালচাষের সময় কেউ বাধা দেয়নি। কিন্তু আজ তারা জমির আইল কেটে নিতে আসলে প্রতিবাদ করলে আমাদের লোকজনের ওপর হামলা চালায়। এতে মফিজুর রহমান (৫৮), আপ্তাবান নেহা (৬৪), লায়েক মিয়া (৪০) ও তারেক মিয়া (৩৫) গুরুতর আহত হন।” অন্যদিকে উমর আলীর ভাষ্য, “আমাদের জমিতে তারা জোরপূর্বক হালচাষ করতে আসে। আমরা বাধা দিলে উল্টো আমাদের ওপর হামলা চালায়। সংঘর্ষে আমি নিজে, সমুজ আলীর ছেলে ফখর উদ্দিন ও আলিম উদ্দিন গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন।” দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু