সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:২৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:২৭:৫১ পূর্বাহ্ন
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন
স্টাফ রিপোর্টার :: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন এবং জুলাই শহীদ পরিবারের সম্মিলন ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সুনামগঞ্জের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। প্রতীকী ম্যারাথন সুনামগঞ্জ শহরের পৌর বিপণি চত্বর হতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সকাল ৮টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সম্মিলন ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহিদ মো. আয়াতুল্লাহ ইসলামের পিতা মো. সিরাজুল ইসলাম, শহিদ সোহাগ মিয়ার ভাই মো. বিল্লাল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠন প্রতিনিধিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা