সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

টাঙ্গুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধন

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:১৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:১৫:৩৯ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে ভাসমান বাজার উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: টাঙ্গুয়ার হাওরের পর্যটন বিকাশে স্থানীয় জনগণের অংশগ্রহণে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিতকল্পে ভাসমান বাজার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের অদূরে ছোট ছোট নৌকায় এই প্রতীকী বাজারের উদ্বোধন করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেমসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও টাঙ্গুয়া গ্রাম উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই ভাসমান বাজারে টাঙ্গুয়ার হাওরপাড়ের ক্ষুদ্র পর্যায়ের উদ্যোক্তাদের উৎপাদিত ফলমূল, বিভিন্ন প্রকারের স্থানীয় পিঠা ও হাতের তৈরী নকশী কাঁথাসহ হাওরাঞ্চলে নিজস্ব শিল্প-সংস্কৃতির উপকরণ পর্যটকদের কাছে বিক্রয়ের জন্য উপস্থাপন করা হবে। এতে একদিকে যেমন পর্যটনের বিকাশ হবে অন্যদিকে জীবিকার অর্জনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন হাওরপাড়ের বাসিন্দারা। হাওরে ভাসমান বাজার প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন হাউজবোট মালিক, পর্যটকসহ হাওর পাড়ের বাসিন্দারা। নিয়মতান্ত্রিক বাজার প্রক্রিয়ায় স্থানীয়দের উদ্বুদ্ধ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা। জলছবি হাউজবোটের ম্যানেজার শরীফ আহমেদ বলেন, টাঙ্গুয়ার হাওর এখন দেশবাসীর কাছে পরিচিত। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ বেড়াতে আসেন। পর্যটকদের চাহিদার মধ্যে থাকে হাওর এলাকার মাছ, পিঠা ও স্থানীয় খাবার। ভাসমান বাজারের মাধ্যমে হাওর এলাকার খাবার বিক্রি করা গেলে এটি পর্যটকদের কাছে সমাদ্রিত হবে। সৌরভ নামের এক পর্যটক বলেন, হাওরে ভাসমান বাজার এটি একটি ব্যতিক্রমী ধারণা। যা আমার কাছে অসাধারণ লেগেছে। আমি নিজে আম কিনে খেয়েছি। ব্যাপারটি অসাধারণ। ভাসমান বাজার উদ্বোধনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেন, হাওরের পর্যটনে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ভাসমান বাজার একটি প্রয়াস। উপজেলা প্রশাসন একটি আইডিয়া ক্রিয়েট করে দিয়েছে। আশা করছি ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হবেন। এতে একদিকে যেমন পর্যটনের বিকাশ হবে অন্যদিকে স্থানীয়রা লাভবান হবেন। শুক্রবার বিকেলে হাওরের ভাসমান বাজার পরিদর্শনে যান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় তিনি ভাসমান নৌকায় ক্রয়-বিক্রয় করতে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের উদ্বুদ্ধ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স