সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ষড়যন্ত্র রুখতে মাঠে থাকবে যুবদল

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:০৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:০৬:২৩ পূর্বাহ্ন
ষড়যন্ত্র রুখতে মাঠে থাকবে যুবদল
স্টাফ রিপোর্টার :: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি এদেশের গণমানুষের দল। বিএনপির নেতৃত্বে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এদেশে ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে। মব সৃষ্টির মাধ্যমে জামায়াত-শিবির দেশে নতুন করে অরাজকতা সৃষ্টি করছে। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বিরাজ করছে। অথচ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের নির্লিপ্ততা দেখা যাচ্ছে। নির্বাচন বানচালের অপতৎপরতা করা হচ্ছে। নির্বাচন নিয়ে টালবাহানা করলে দেশের মানুষ মেনে নিবে না। তাই সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের আহ্বান জানান নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, যুগ্ম সাধারণ স¤পাদক তোফাজ্জল হক, যুগ্ম সাধারণ স¤পাদক মমিনুল হক কালার চান, সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম রাজু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স