সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

দোয়ারাবাজারে গ্রামীণ রাস্তা পাকাকরণের দাবি

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৭:৩৪ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে গ্রামীণ রাস্তা পাকাকরণের দাবি
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার জাহাঙ্গীরগাঁও গ্রামের ৫০০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁওয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, গ্রামটির মূল সড়ক থেকে আব্দুল মালিকের বাড়ি হয়ে হাতিরভাঙা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে কাদাপানিতে চলাচল সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। রাস্তায় বড় বড় গর্ত, কাদা ও খানাখন্দে ভরপুর হয়ে পড়ায় স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থী, মসজিদমুখী মুসল্লি ও সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। বক্তারা আরও বলেন, রাস্তা সংস্কারের জন্য অতীতে কোনো সরকারি উদ্যোগ দেখা যায়নি। বরং, ট্রাক্টর ও ট্রলির চলাচলের ফলে রাস্তাটির অবস্থা আরও নাজুক হয়েছে। অবিলম্বে এই রাস্তার অন্তত ৫০০ মিটার পাকাকরণ না হলে, সামনের দিনগুলোতে সাধারণ মানুষের চলাচল স¤পূর্ণভাবে ব্যাহত হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন রোশন আলী, মনির হোসেন, আনিছ মিয়া, মতছির আলী, ছিদ্দিকুর রহমান, সিরাজুর রহমান, আব্দুল গণি, আলমাছ মিয়া, আশুক মিয়া, কারী মাহফুজুর রহমান, তোতা মিয়া, আব্দুল খালিক, মোজাম্মেল হোসেন, রকিবুল হক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪