সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জগন্নাথপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৪:৪২ পূর্বাহ্ন
জগন্নাথপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জগন্নাথপুর প্রতিনিধি :: জুলাই গণভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী “২৪ এর রঙ্গে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতার অংশ হিসেবে জগন্নাথপুরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামের দেয়ালে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩টি কলেজ ও ১৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতি চিত্র ঘুরে ঘুরে পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। এ সময় শিক্ষার্থী শিল্পীরা তাদের আঁকা চিত্রের গুরুত্ব ও মাহাত্ম্য তুলে ধরেন। পরে চিত্র প্রদর্শনী অঙ্গনে আলোচনা সভায় প্রতিযোগী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন। এতে উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক নিয়াজ আহমেদ ভূইয়া, রাণীগঞ্জ কলেজের প্রভাষক মিছলুর রহমান, জগন্নাথপুর আর্টস্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজল সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা