সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু
লঞ্চঘাট এলাকা

সরকারি ভূমি উদ্ধার হবে কবে?

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:২৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:২৫:০৩ পূর্বাহ্ন
সরকারি ভূমি উদ্ধার হবে কবে?
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার ৩১ শতক সরকারি ভূমি কবে উদ্ধার হবে - এ নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে, শহরের লঞ্চঘাট এলাকার বিলুপ্ত ‘বেঙ্গল ওয়াটারের অফিস’ নামের ভূমিতে একাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করে দীর্ঘ ১৭ বছর যাবত চলে আসছে রমরমা ব্যবসা-বাণিজ্য। জানা যায়, গত ৮ এপ্রিল সোমবার লঞ্চঘাট-পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে শহরতলির পূর্ব ইব্রাহীমপুর গ্রামের ৩ শতাধিক বাসিন্দার স্বাক্ষরিত আবেদন জেলা প্রশাসক বরাবরে দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যাত্রী ছাউনি নির্মাণের আশ্বাস দেন গ্রামবাসীকে। বর্তমানে সরকারী ১নং খতিয়ানের অন্তর্ভুক্ত ১৬০১ দাগের ৩১ শতক জায়গায় বিলুপ্ত বেঙ্গল ওয়াটারের অফিস, বন বিভাগের রাস্তা, নদীর তীরসহ অন্যান্য জায়গা দখল করে মার্কেট নির্মাণ করে দোকান কোঠা ভাড়া দিয়ে মাসে লক্ষ টাকা আয় করে আসছেন বেঙ্গল ওয়াটার অফিস দখল করে থাকা অবৈধ বসতিরা। অপরদিকে, সদর উপজেলার সুরমা নদীর উত্তরপাড়ের স্কুল, কলেজ, মাদ্রাসার হাজারো শিক্ষার্থীসহ বয়স্ক মহিলা পুরুষ, রোগী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন খেয়া নৌকায় পারাপার হয়ে শহরে আসা-যাওয়া করছেন। কিন্তু সুনামগঞ্জ শহরের এই লঞ্চঘাট এলাকায় শহর ও পূর্ব ইব্রাহীমপুর গ্রামে যোগাযোগ খেয়াঘাট সংলগ্ন পূর্বদিকে প্রায় ১৭ বছর আগে থেকে সুরমা নদীরপাড় দখল করে অবৈধ মার্কেট গড়ে উঠেছে। এতে নারী, মেয়ে শিক্ষার্থীরা খেয়া পারাপারের অপেক্ষায় দাঁড়ানোর জায়গা পাচ্ছেন না। এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, লঞ্চঘাটের ভূমি উদ্ধারে সকল আইনী প্রক্রিয়া শেষ। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) না থাকায় অতিরিক্ত দায়িত্ব হিসাবে সদর উপজেলা নির্বাহী অফিসার লঞ্চঘাটের অবৈধ স্থাপনা উদ্ধারের জন্য পরিদর্শন করেছেন। আমি আবারো সদরের ইউএনকে বলে দেবো যাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প