সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৭:৫৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৭:৫৯:১৭ পূর্বাহ্ন
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
সুনামকণ্ঠ ডেস্ক :: নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নিবন্ধনের শর্ত পূরণ করতে যেসব কাগজপত্র প্রয়োজন সেগুলো গত ২২ জুন ট্রাকে করে নিয়ে নির্বাচন ভবনে জমা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নিবন্ধনের জন্য দলটি ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার নথি জমা দিয়েছিল। এরপরও ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি নিবন্ধন চেয়ে আবেদন করা দলটি। ফলে এনসিপিসহ ১৪৪টি দল যারা প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি তাদের ঘাটতি পূরণে ১৫ দিন সময় দিয়ে চিঠি দিচ্ছে ইসি। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২ দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে যেসব ত্রুটি-বিচ্যুতি আছে ১৫ দিনের মধ্যে তা পূরণ করতে হবে। নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সেদিন নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয়, তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তা ট্রাকে করে নিয়ে এসে ইসিতে জমা দিয়েছি। আমাদের প্রতিনিধিদল ভেতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দিয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, নিবন্ধনের জন্য আমরা ১০০টি উপজেলা, ২৫টি জেলা কমিটির শর্ত পূরণ করেছি। দিনরাত পরিশ্রম করে সকল শর্ত পূরণ করেছি। আশা করি অতিদ্রুত নিবন্ধন পাবো এবং আগামী সরকার গঠন করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ। নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে ইসির শর্ত : ১. দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। ২. কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়। ৩. সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে। ৪. দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতির বিবরণী জমা দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ