সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

“রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৭:৫৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৭:৫৪:৩৭ পূর্বাহ্ন
“রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”
স্টাফ রিপোর্টার ::
আওয়ামী লীগের ছায়াতলে জামায়াত-শিবিরের লোকজন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করার ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক নূরুল আলম বিপ্লব।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরে সংগঠনটির বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জ শহরের এই কর্মসূচির আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তাঁরা। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূরুল আলম বিপ্লব আরও বলেন, যে লোকটির ঘোষণায় এই দেশ স্বাধীন হয়েছে, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করা হয়েছে। আওয়ামী লীগের ছায়াতলে থেকে জামায়াত-শিবির এসব করেছে। আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে। তারা আমাদের হৃদয়ে আঘাত করেছে, আমরা ধৈর্য ধরেছি। নেতা ধৈর্য ধরতে বলেছেন। বাংলাদেশ থেকে এই রাজাকার-আলবদরদের উৎখাত করতে শুধু স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট। তিনি বলেন, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, কিন্তু তোমরা যদি এই ধৈর্যের পরিচয়কে দুর্বলতা মনে করো, সেটা ভুল করবে। আমরা যদি রাজপথে নামি, রাজপথ দখলে নেই, তোমরা বাংলাদেশে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না। তোমরা যদি আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াসকে দুর্বলতা মনে কর, তাহলে তোমাদের কারোর পিঠের চামড়া থাকবে না। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, লিয়াকত আলী, আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু, সৈয়দ মোহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক, সামসুর রহমান, আহমেদ হুমায়ুন রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর স¤পাদক ছাদিকুর রহমান চৌধুরী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বণিক সুজিত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি, অ্যাডভোকেট আতিকুর রহমান, সাইফুল ইসলাম, আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লা, আতহাব চৌধুরী হাসান, আসাদুজ্জামান সাগরসহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা