সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”
ব্যয় হবে দেড়শ কোটি টাকা

হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৩১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৫৯:৫০ পূর্বাহ্ন
হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ
শহীদনূর আহমেদ ::
সুনামগঞ্জে শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজ। শহরের প্রবেশদ্বার হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার এই বহুল প্রতিক্ষিত প্রকল্পটির কাজ আগামী মাসের প্রথম দিকে শুরু হতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগের নির্ভরশীল সূত্র।

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানাযায়, ইতোমধ্যই টেন্ডার প্রক্রিয়া শেষ করে ঠিকাদার সিলেকশন সম্পন্ন হয়েছে। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে মেগা এই প্রকল্পটির বাস্তবায়ন করবে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চার লেন সড়ক প্রকল্পে থাকছে সড়কের মাঝে ডিভাইডার, দুই পাশে ফুটপাত কাম ড্রেনেজ লাইনসহ অত্যাধুনিক অটো সিগন্যাল ব্যবস্থা।
এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, সুনামগঞ্জ শহরের মূল সড়ক বর্ধিত করতে বিগত সরকারের সময় চার লেন প্রকল্প গ্রহণ করা হয়। চলতি বছরের শুরুতে টেন্ডার প্রক্রিয়াসহ ঠিকাদার সিলেকশনের কাজ সম্পন্ন করা হয়েছে। শীঘ্রই কাজ শুরু করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। বহুল প্রত্যাশিত কাজটি বাস্তবায়ন হলে শহরের মূল সড়ক সম্প্রসারিত হবে। যানজট সমস্যার সমাধানসহ ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। এদিকে চার লেন সড়ক প্রকল্প দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছেন শহরবাসী।

স্থানীয়রা জানান, ফুটপাত দখল, সড়কের জায়গায় স্থাপনা নির্মাণ, যত্রতত্র গাড়ি পার্কিং, ধারণ ক্ষমতার চেয়ে অধিকতর যানবাহন চলাচলে নেতিবাচক প্রভাব পড়েছে শহরের মূল সড়কে। দিনের বেশিরভাগ সময় শহরে যানজট সমস্যায় পড়তে হয় নাগরিকদের। সড়ক সম্প্রসারিত হলে যানজট সমস্যার নিরসনসহ শহর দৃষ্টিনন্দন হবে।
সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দিলদার হোসেন বলেন, সুনামগঞ্জ মফস্বল শহর। দিন দিন এই শহর বর্ধিত হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, নগরায়ন হচ্ছে। কিন্তু সড়ক যেমন ছিল তেমনই রয়েছে। এই সড়ক বড় না হলে শহরের সৌন্দর্য্য বাড়বে না। সড়ক সম্প্রসারিত হলে অনেক সমস্যার সমাধান হবে।
উকিলপাড়া এলাকার বাসিন্দা নূরুল হাসান আতাহের বলেন, শহরের অন্যতম প্রধান সমস্যা যানজট। সড়কের ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেড়েছে যানবাহন। ফুটপাত দখল করে সড়ক সংকীর্ণ করা হয়েছে। সড়কের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে। এর একমাত্র সমাধান সড়কের উন্নয়ন। সরকার চার লেন সড়কের যে প্রকল্প গ্রহণ করেছেন সেটি শহরবাসীর জন্য আশীর্বাদস্বরূপ। আমরা চাই জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতা আশা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি