সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত”

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৯:১৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৯:২৩:১৪ পূর্বাহ্ন
এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত”
স্টাফ রিপোর্টার ::
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুনামগঞ্জ জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে নাম আসা একজন ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত। গত শনিবার রাতে এনসিপির সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরীকে (সুমন)। সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে পাঁচজনকে। এর মধ্যে প্রথমে নাম থাকা মো. হারুনুর রশিদ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। সর্বশেষ উপজেলা নির্বাচনে তিনি দলের নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। কমিটি ঘোষণার পর তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, এনসিপি থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে কমিটি নিয়ে বা কমিটিতে রাখার বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। হারুনুর রশিদ বলেন, এনসিপি থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কথাবার্তা হয়েছে। তবে আমি তাদের সঙ্গে যোগ দিইনি। এখন হঠাৎ কমিটিতে নাম দেখে আমি বিব্রত। আমি বিএনপিতেই আছি এবং থাকব। অপরদিকে, শনিবার রাতে এনসিপি’র সুনামগঞ্জ কমিটি ঘোষণার পরপরই ১ম যুগ্ম সমন্বয়কারী হিসেবে নাম আসা মো. হারুনুর রশিদ তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই পদ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি পোস্টে উল্লেখ করেন, “এনসিপির সমন্বয়ক কমিটি প্রকাশ পেয়েছে কিছুক্ষণ আগে। আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যুগ্ম সমন্বয়ক হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। যা শুনে হতবাক এবং বিস্মিত হয়েছি। বর্তমান কমিটির ব্যাপারে আমি কোনভাবেই অবগত নই। আমাকে দলে আসার জন্য নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু আমি মতামত দেইনি। ছাত্রদল থেকে আমার রাজনীতি শুরু হয়েছিল অদ্যাবধি আমি বিএনপির সাথে যুক্ত এবং ভবিষ্যতে দল পরিবর্তন করার আমার কোন সম্ভাবনা নেই।” এ বিষয়ে এনসিপি’র সুনামগঞ্জ প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী বলেন, “কেন্দ্রীয় কমিটি ভালো বলতে পারবেন কিভাবে উনার (হারুন) নাম কমিটিতে এসেছে। আমার সাথে এই বিষয়ে কোনো কথা হয়নি।” এদিকে মো. হারুনুর রশিদ বলেন, কে বা কারা আমার নাম যুক্ত করেছেন তা আমি জানি না। কমিটি প্রকাশ হওয়ার পরপরই আমি ফেসবুকে আমার অবস্থান স্পষ্ট করেছি। বর্তমান কমিটির ব্যাপারে আমি কোনোভাবেই অবগত নই। এনসিপিতে আসার জন্য আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু আমি কোনো মতামত দেইনি। আমি এনসিপির সাথে কোনোভাবেই যুক্ত হবো না। তিনি আরও বলেন, আমার রাজনৈতিক জীবন ছাত্রদল থেকে শুরু হয়েছিল। বর্তমানেও বিএনপির সাথে যুক্ত আছি। দল পরিবর্তনের কোনো সিদ্ধান্ত আমি কখনোই নেইনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প