সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৯:১০:২৮ পূর্বাহ্ন
পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ
এক বছর আগে ছিল বছরে ১২ হাজার ২৭৮টি, এবার ১০ মাসে ৪৬ হাজার ২৫০টি
বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গত এক বছরে পাসপোর্ট ইস্যু প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ পাসপোর্ট অফিসের পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সুনামগঞ্জ আঞ্চলিক অফিস থেকে ১২ হাজার ২৭৮টি পাসপোর্ট ইস্যু হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত গত ১০ মাসে ৪৬ হাজার ২৫০ টি পাসপোর্ট ইস্যু হয়েছে। এছাড়াও সিলেটসহ দেশের অন্যান্য পাসপোর্ট অফিস থেকেও জেলার বাসিন্দারা পাসপোর্ট ইস্যু করেছেন। তবে পুলিশ ভ্যারিফিকেশন না থাকায় এখন পাসপোর্ট ইস্যু সহজ হলেও অপরাধী ও দাগী লোকজনও এই সুযোগে পাসপোর্ট করে নিচ্ছে বলে অভিযোগ আছে। সুনামগঞ্জের মতো একটি প্রত্যন্ত অঞ্চলে মাত্র ১০ মাসে পাসপোর্ট ইস্যু প্রায় ৪ গুণ বৃদ্ধি পাওয়ায় এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জানা গেছে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি নোটিশে পাসপোর্টে পুলিশ ভ্যারিফিকেশন লাগবেনা মর্মে আদেশ জারি হয়। এরপর থেকে পাসপোর্ট ইস্যুতে পুলিশ ভ্যারিফিকেশন বন্ধ রয়েছে। সচেতনমহল জানিয়েছেন এরপর থেকেই পাসপোর্ট ইস্যু বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দেশের চলমান রাজনৈতিক সংকটের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পাসপোর্ট করার প্রবণতা বেড়েছে। সুনামগঞ্জের নাগরিক আন্দোলনের নেতা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ-এর জেলা সেক্রেটারি সাইফুল আলম সদরুল বলেন, দেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা আছে - এটা অস্বীকারের উপায় নেই। এ কারণে কিছু মানুষ হয়তো নিরাপত্তার কথা ভেবে পাসপোর্ট করতে পারে। আবার পুলিশ ভ্যারিফিকেশন না থাকার কারণেও এই সংখ্যা বাড়তে পারে। পাসপোর্ট যেহেতু মানুষের আরেকটি মৌলিক অধিকার তাই পুলিশি জটিলতা না থাকার কারণেও অনেকে পাসপোর্ট করতে পারেন। সুনামগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোরশেদ আলম বলেন, আমার মনে হচ্ছে আওয়ামী লীগের ডেভিল প্রকৃতির লোকজনের পাশাপাশি মানবপাচারকারী চক্রের তৎপরতাও বেড়েছে। এ কারণে সুনামগঞ্জের মতো প্রত্যন্ত জেলায়ও পাসপোর্ট ইস্যু বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম মামুন গত ১০ মাসে গত এক বছরের তুলনায় সুনামগঞ্জ অফিসে পাসপোর্ট ইস্যু প্রায় চারগুণ বৃদ্ধির কথা স্বীকার করে বলেন, পাসপোর্ট মানুষের আরেকটি মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে। আমাদের কাছে বৈধ কাগজপত্র জমা দিলেই আমরা কেবল পাসপোর্ট ইস্যু করি। তাছাড়া আগের চেয়ে এখন পাসপোর্ট কার্যক্রম সহজ হওয়ায় অনেক মানুষেই পাসপোর্ট করছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর