সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৫৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৫৭:৪২ পূর্বাহ্ন
নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: রাষ্ট্র কাঠামো মেরামত করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আর গণতন্ত্রে যাওয়ার প্রধান ফটক হচ্ছে নির্বাচন। নির্বাচন হচ্ছে না বলেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। কারণ, এই সরকারের পেছনে সেরকম জনসমর্থন নেই। নির্বাচিত সরকার আসলে তা নিঃসন্দেহে শক্তিশালী হবে। শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো শুনতে হচ্ছে শহীদদের স্বজনদের পাশে কেউ দাঁড়ায়নি, এটি অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা। অনুরোধ করব অবিলম্বে তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণের। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা এই সরকারের করতে হবে। বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে শহীদদের স্বজনদের পাশে দাঁড়ানোর বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওয়াদা রক্ষার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। ফ্যাসিস্ট থেকে মুক্তি পেলেও এখনো আমরা গণতান্ত্রিক অবস্থায় ফিরে যেতে পারিনি বলে মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর ধরে দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য লড়াই করেছে। এর কোনো বিকল্প নেই। মধ্যবর্তী বা অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচিত সরকারের বিকল্প তৈরি করা যাবে না। এজন্যই দ্রুত নির্বাচন চায় বিএনপি। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার দিয়েই বিএনপির জন্ম। বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে তার প্রয়োজনীয়তা ২০১৬ সালেই খালেদা জিয়া অনুভব করেছিলেন। সংস্কার নিয়ে বিএনপি ভিশন ২০৩১ দিয়েছিল। এছাড়া রাষ্ট্র সংস্কারে বিএনপি তার সমমনা দলগুলো নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ৩১ দফা দেওয়া হয়েছে। এ সময় দলটি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি কোনোদিনই অন্যায়কে সমর্থন করে না উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিচার করতে হবে। তা না হলে অন্তর্বর্তী সরকারকে জাতি ক্ষমা করবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স