সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

সিলেট বিভাগের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৫৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৫৬:২৩ পূর্বাহ্ন
সিলেট বিভাগের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ৪ জেলার ১৯টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা মুহাম্মদ মাসউদ খান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আমির আবদুল বাসিত আজাদ, মহাসচিব আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মজদুদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী ও এ এ তাওসীফ প্রমুখ। ঘোষিত তালিকা ঘেঁটে দেখা গেছে, ৪ জেলার সম্ভাব্য ১৯ প্রার্থীর মধ্যে পাঁচজনই প্রবাসী। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় তিনজন এবং সিলেট ও মৌলভীবাজার জেলায় একজন করে প্রবাসী প্রার্থী আছেন। চার জেলার মধ্যে কেবল হবিগঞ্জ জেলায় প্রবাসী কোনো প্রার্থী নেই। সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে খেলাফত মজলিস সিলেট জেলার সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে সুনামগঞ্জ জেলার জ্যেষ্ঠ সহসভাপতি সাখাওত হোসেন, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে লন্ডন মহানগর শাখার তথ্য ও গবেষণা স¤পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে যুক্তরাজ্যের লুটন শাখার সহ-সেক্রেটারি আমিরুল ইসলাম এবং সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে লন্ডন মহানগরের সহসভাপতি আবদুল কাদির প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিলেট-১ (নগর ও সদর) আসনে সিলেট মহানগরের সভাপতি তাজুল ইসলাম হাসান, সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে সিলেট জেলার সাধারণ স¤পাদক দিলওয়ার হোসাইন, সিলেট-৪ (গোয়াইনঘাট, কো¤পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক স¤পাদক আলী হাসান উসামা, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে সিলেট জেলার উপদেষ্টা আবুল হাসান এবং সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখার সভাপতি সাদিকুর রহমান নির্বাচনে অংশ নেবেন। মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনে সংগঠনের কাতার শাখার সহসভাপতি লুকমান আহমদ, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সাইফুর রহমান, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে আহমদ বিলাল এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে নূরুল মুত্তাকীন জুনায়দ প্রতিদ্বন্দ্বিতা করবেন। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনে সংগঠনের হবিগঞ্জ জেলার সহসাধারণ স¤পাদক আবদুল কাইয়ূম, হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) আসনে আমিরে মজলিস আবদুল বাসিত, হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলার সাধারণ স¤পাদক ছরওয়ার রহমান চৌধুরী এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে সংগঠনের মহাসচিব আহমদ আবদুল কাদেরকে নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। প্রার্থীদের নাম ঘোষণা শেষে জামায়াতের সঙ্গে ঐক্য হবে কি না, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সংগঠনের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, ইসলাম বলতে যা বোঝায়, সব দলকে সঙ্গে নিয়ে ঐক্য হবে। ইসলাম ব্যতীত ঐক্য হবে না। তিনি আরও বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নির্বাচন আমরা আশা করছি। ফ্যাসিবাদবিরোধী পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। আমরা বিভেদ চাই না, আমরা ঐক্য চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল