সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রেষ্ঠ মাঠ সহকারীদের সংবর্ধনা প্রদান

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৫১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৯:০৫:৫৯ পূর্বাহ্ন
পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রেষ্ঠ মাঠ সহকারীদের সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টার :
পল্লী সঞ্চয় ব্যাংক দোয়ারাবাজার শাখার উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরে পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয় কর্তৃক মনোনীত ১১ জেলার শ্রেষ্ঠ মাঠ সহকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে দোয়ারাবাজার শাখা পল্লী সঞ্চয় ব্যাংক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার শাখার শাখা ব্যবস্থাপক মনোলাল রায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার পল্লী সঞ্চয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম আহমেদ। অনুষ্ঠানে দেশসেরা শ্রেষ্ঠ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ২য় স্থান অর্জন করায় সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম আহমেদকে, বিভাগীয় শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক দিরাই শাখার বিজেন চন্দ্র দাস, দেশ সেরা শ্রেষ্ঠ মাঠ সহকারী রিংকু কুমার দাস, দোয়ারাবাজার শাখার পল্লী সঞ্চয় ব্যাংককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংক সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ