সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি
অ্যাড. তৈয়বুর রহমান বাবুল সভাপতি, প্রভাষক দুলাল মিয়া সাধারণ সম্পাদক

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা কমিটি গঠিত

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৪৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৯:০৪:২৭ পূর্বাহ্ন
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুলকে সভাপতি ও প্রভাষক দুলাল মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে ১১ জুলাই, শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুলের সভাপতিত্বে ও প্রভাষক দুলাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় হাওরের প্রাকৃতিক পরিবেশ - জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং সাংগঠনিক বিষয়ে প্রধান আলোচক ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. নূর মোহাম্মদ তালুকদার।
বিশেষ আলোচক ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবীর।
স্বাগত বক্তব্য রাখেন সাজাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, নারীনেত্রী ও পরিবেশ কর্মী কলি তালুকদার আরতি, প্রভাষক হাবিবুল্লাহ আছকির তালুকদার, প্রধান শিক্ষক শামসুল আলম রাসেল ও সার্জেন্ট অব. জিয়াউর রহমান প্রমুখ।
দীর্ঘ আলোচনার পর উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ৪১ সদস্যবিশিষ্ট বাপা সুনামগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, রওনক আহমদ বখত, কলি তালুকদার আরতি, যুগ্ম সম্পাদক সাজাউর রহমান, রজত কান্তি রায়, মো. শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান, অর্থ সম্পাদক শাহ মো. কামরুজ্জামান, সদস্য মুহাম্মদ মিসবাহ উদ্দিন, বিমল বণিক, হাবিবুল্লাহ আছকির তালুকদার, মো. জামাল হোসেন, আলী হায়দার, মো. শাহজাহান, মোজাম্মিল হোসেন, শীলা বসু, হেলাল আহমেদ, মো. আনোয়ারুল হক, শামসুল আলম রাসেল, মো. আব্দুর রব, মো. ইকবাল হোসেন, আশরাফুল আলম, মো. মশিউর রহমান, আশুতোষ দাশ, গিলেমান আলম, মো. হাফিজুর রহমান, মো. মাসুদুল মামুন রেসিন, জয়ন্ত পাল, মো. হাসান আহমদ, আবু জাকের প্রিন্স, সীমা নাগ, মো. আলমগীর শাহ, মো. নজরুল ইসলাম, হাফিজ শেখ আব্দুল গফফার, মো. শফিকুল ইসলাম, মো. ইসমাইল মিয়া, মাহবুবুর রহমান রুবেল, আসিফ বিল্লাহ ও আশরাফুল জাকিরিন।
আলোচকগণ বলেন, আজকের এই বিশেষ দিনে আমরা এক গুরুত্বপূর্ণ প্রয়াসে একত্রিত হয়েছি- বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সুনামগঞ্জ জেলা কমিটি গঠন, এটা শুধু একটি সাংগঠনিক কাজ নয়, বরং এটি পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনা। আমরা জানি, সুনামগঞ্জ একটি হাওর-নির্ভর প্রাকৃতিক অঞ্চল। এখানকার জলাভূমি, নদী-নালা, হাওর-বিল, পাহাড়ি ছড়া - সবই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই প্রকৃতির ওপর নানা দিক থেকে হুমকি আসছে - অবৈধ বালু-পাথর উত্তোলন, নদীর পাড় কাটা, রাসায়নিক দূষণ, নির্বিচারে গাছ কাটা, জলবায়ু পরিবর্তনের প্রভাব - এসব মিলে আমাদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) একটি নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং বিজ্ঞানভিত্তিক সংগঠন হিসেবে দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমাদের দায়িত্ব হলো সেই আন্দোলনকে সুনামগঞ্জের বাস্তবতার আলোকে শক্তিশালী ও কার্যকর করে তোলা। আমরা বিশ্বাস করি, আজ যে জেলা কমিটি গঠিত হবে, তাঁরা দায়িত্বশীল, উদ্যমী ও দক্ষভাবে কাজ করবেন। তাঁরা কেবল সমস্যা দেখবে না, বরং সমাধানের পথ খুঁজে বের করে এগিয়ে যাবেন। তাঁরা স্থানীয় জনগণ, প্রশাসন এবং গণমাধ্যমের সাথে সমন্বয় রেখে কার্যকর ভূমিকা রাখবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর