সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৩০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৯:০৫:০৪ পূর্বাহ্ন
পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের পাঁচজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিদের গুণিজন সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পাঁচজন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে। গুণিজন সম্মাননায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এবছর গুণিজন সম্মাননা প্রাপ্তরা হলেন কণ্ঠসঙ্গীত ক্যাটাগরিতে ছানা গোপাল সরকার, যন্ত্রসঙ্গীত ক্যাটাগরিতে মো. মছলন্দর আলী, সৃজনশীল সাংস্কৃতিক গবেষক ক্যাটাগরিতে মোহাম্মদ সুবাস উদ্দিন, লোকসংস্কৃতি ক্যাটাগরিতে বাউল সিরাজ উদ্দিন এবং নাট্যকলা ক্যাটাগরিতে রুবি আক্তার। সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মাননা তাদের ভবিষ্যৎ কর্মপ্রেরণা যোগাবে। তারা সুনামগঞ্জের শিল্প ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া গুণীজনদের অবদানের কথা স্মরণ করে বলেন, তাদের এই কাজ নতুন প্রজন্মকে শিল্প ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু