সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সংবাদ সম্মেলন

অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০১:০৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০১:০৭:৪০ পূর্বাহ্ন
অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলার অবসরপ্রাপ্ত সহকারী কৃষি অফিসারকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শাল্লার উপজেলার মনুয়া গ্রামের বাসিন্দা আব্দুর রউফ চৌধুরী। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন অবসরপ্রাপ্ত সহকারী কৃষি অফিসার। বিগত ২৫ জুন একই গ্রামের প্রতিবেশী মৃত লাল মিয়ার ছেলে আব্দুল মান্নান সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমাদের নামে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। মামলায় আমিসহ মোট ১১জনকে আসামি করা হয়েছে। মামলার উল্লেখিত তারিখে আমি আমার হবিগঞ্জের বাসায় ছিলাম এবং আমার ছেলে ফজলুল করিম চৌধুরী (৩০), শ্রীহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্তব্যরত ছিল। তিনি আরও বলেন, মিথ্যা মামলায় আরও ৯জনকে ফাঁসানো হয়েছে। মামলায় যে ঘটনার বিবরণ দেওয়া হয়েছে আপনারা অনুসন্ধান করে দেখলে এধরনের কোনো ঘটনারই অস্তিত্ব পাওয়া যাবে না। অথচ এই মিথ্যা মামলায় আমাদের হয়রানি করা হচ্ছে। আব্দুল মান্নান এভাবে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হয়রানি ও আর্থিক ক্ষতি সাধন করে আসছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আদালতে বিভিন্ন সময়ে আমার ও আমার পরিবারের সদস্যদের নামে আরও ৪টি মিথ্যা মামলা দায়ের করেন। মামলার সত্যতা প্রমাণিত না হওয়ায় উক্ত মামলাসমূহ থেকে আদালত আমাদেরকে বেকসুর খালাস দেন। তারপরও মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। আমরা মামলাবাজের কবল থেকে রেহাই চাই। তিনি আরও উল্লেখ্য করে বলেন, গতকাল তিনি আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেন যা হাস্যকর। আমরা এমন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার মনুয়া গ্রামের বাসিন্দা আব্দুর রউফ চৌধুরীর ছেলে ফজলুল করিম চৌধুরী, তানভীর চৌধুরী ও চাচাতো ভাই মোহাম্মদ রেজাউল করিম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি