সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০১:০৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০১:০৫:৪৩ পূর্বাহ্ন
১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার এলাকা থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করেছে ২৮ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে হায়দারপুর বাজারের পাকা রাস্তা থেকে মালিকবিহীন একটি কাভার্ড ভ্যানসহ এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৫৩ টাকা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির একটি বিশেষ আভিযানিক দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি কাভার্ড ভ্যানসহ ১৮,৯৭৭ পিস ভারতীয় কসমেটিক্স ও ১৪,৮৭২ পিস কুকুর ও বিড়ালের চিকিৎসা সামগ্রী (ঔষধ) জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় কসমেটিক্স ১৮,৯৭৭ পিস, আনুমানিক মূল্য: ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৪০৭ টাকা, কুকুর ও বিড়ালের ঔষধ ১৪,৮৭২ পিস, আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫৪ হাজার ৬৪৬ টাকা এবং কাভার্ড ভ্যানের মূল্য ১৫ লাখ টাকা। অভিযানে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক (পিএসসি)-এর নেতৃত্বে ২০ জন সেনাসদস্য এবং ২৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ২৪ জন বিজিবি সদস্য অংশ নেন। অভিযানে মোট ৪৬ জন সদস্য অংশগ্রহণ করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জব্দ করা কাভার্ড ভ্যানসহ সমস্ত মালামাল শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস