সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

আমরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে চাই : আরিফুল হক চৌধুরী

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৮:১১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৮:১১:১৩ পূর্বাহ্ন
আমরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে চাই : আরিফুল হক চৌধুরী
সামছুল ইসলাম :: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ফুটবল খেলা গ্রামবাংলার মানুষের অত্যন্ত প্রিয়খেলা। ফুটবল খেলার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। আজকের এ খেলায় এতো মানুষের সমাগম তারই বাস্তব প্রমাণ। তিনি বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকার আমাদের কোনো সভা-সমাবেশ করতে দেয়নি। এখন সারাদেশের মানুষ তাদের ইচ্ছেমতো সভা সমাবেশ এবং বিভিন্ন বিনাদেনমূলক অনুষ্ঠান করতে পারছে। তিনি খেলার আয়োজক দিরাই-শাল্লায় একাদশ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাবেলের ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে শহীদ জিয়া স্মৃতি ফুটবলের আয়োজন সত্যিই যুগোপযোগী আয়োজন, খেলার জনস্রোতই প্রমাণ করে দিরাই-শাল্লার মানুষ বিএনপিকে কতো ভালবাসে, কতো ভালবাসে তাদের দলের নেতাকে। তিনি দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর প্রশংসা করে বলেন, এর আগে ও নাছির চৌধুরীর দাওয়াতে আমি অনেক বার দিরাই এসেছি। দিরাই-শাল্লাকে বিএনপির দুর্গ দাবি করে বলেন, এলাকার উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আমরা সবাই মিলে ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে চাই। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে দিরাই মিনি স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরীর ও যুগ্ম আহবায়ক জুয়েল তালুকদারের যৌথ পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্যে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, দীর্ঘ সতেরো বছর আমরা প্রকাশ্যে কোনো মিছিল মিটিং করতে পারিনি, ফ্যাসিস্ট সরকার আমাদের কণ্ঠ রোধ করে রেখেছিল। আমরা এখন মুক্ত। তাই দিরাই শাল্লা তথা হাওরবাসীকে বিনোদন দিতে তাদের জনপ্রিয় খেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন। দুইমাস ব্যাপী খেলার শেষ দিনে আজকের বিশাল জনসমুদ্র আমাদেরকে গৌরবান্বিত করেছে। দিরাই-শাল্লাবাসীর ভালবাসায় আমি ও আমার দল ধন্য। আগামীতে আরও বড় পরিসরে ভাটিবাংলার জনপ্রিয় এ খেলার আয়োজন করবো। অনুষ্ঠানের শুরুতেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পিতা আব্দুস শহীদ চৌধুরীর রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী জন্য সবার কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সাবেক সহ-সভাপতি এডভোকেট মাসুক আলম, আব্দুল লতিফ জেপি, শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, বীর মুক্তযোদ্ধা আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদারসহ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ। খেলায় ভরারগাও প্রবাসী স্পোর্টিং ক্লাব, রাজাপুর আদর্শ স্পোর্টিং ক্লাবকে ২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর