সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

ছাতকে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা শীর্ষক সভা

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:৩৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন
ছাতকে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা শীর্ষক সভা
ছাতক প্রতিনিধি ::
জয়কলস হাইওয়ে থানার উদ্যোগে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় ছাতকের ধারণবাজার এলাকায় হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে ও সার্জেন্ট সম্রাট হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট কুমারগাঁও বাস পরিচালনা কমিটির সভাপতি রণজিত দত্ত, সিএনজি চালিত অটো রিকশা শ্রমিক ইউনিয়ন (১৬৯৩)-এর সুনামগঞ্জ জেলার সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সাংবাদিক আবদুল আলিম, সাংবাদিক মুশাহিদ আলী, শ্রমিক ইউনিয়নের ধারণ উপ শাখার সভাপতি মৃদুল মিয়া, সাবেক মেম্বার আবদুর রহিম, জাউয়াবাজার উপ-শাখার সভাপতি ঝুমন, সাধারণ সম্পাদক আবদুল হক, গোবিন্দগঞ্জের অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি রবিউল হাসান নয়ন, জাউয়াবাজার মাইক্রোবাস শাখার সভাপতি তাসলিম খান ফরিদ, জুয়েল রানা, আবদাল হোসেন, শাহ আলম, অশোক বিজয় দত্ত প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ধারণ নতুনবাজার জামে মসজিদের ইমাম মাওলানা কুতুব উদ্দিন সালেহী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স