সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

রঙ্গারচর ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ সম্পন্ন

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:১৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:২৭:৩৭ পূর্বাহ্ন
রঙ্গারচর ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ সম্পন্ন
স্টাফ রিপোর্টার ::
প্রথমবারের মতো অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নে ‘ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ’-এর ফাইনাল খেলাটি জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ইউনিয়নের রঙ্গারচর-হরিনাপাটি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে ইউনিয়নের ২নং ওয়ার্ড বনাম ৯নং ওয়ার্ড প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি প্রথমার্ধে গোলশূন্য ড্র হয়। বিরতির পর ২নং ওয়ার্ড একটি চমৎকার গোল করলে এগিয়ে যায় তারা। পরে নির্ধারিত সময়ের খেলাটি ১-০ গোলে সমাপ্তি হয়। খেলাটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি মো. শরিফ, সুমু ও সোহাগ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলার আয়োজক ২নং রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাই।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা ছেলেমেয়েদের চরিত্র গঠনে অত্যন্ত সহায়ক। মননশীল কাজে আনন্দ যোগায়। পাড়াগাঁয়ে এতো সুন্দর পরিবেশে খেলার আয়োজনে আমি অভিভূত হয়েছি। রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই এই গোল্ডকাপের আয়োজন করে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। আমি তাঁকে ধন্যবাদ জানাই। সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রফিকুল ইসলাম ও রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর খান।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাড. নুরুল ইসাম নুরুলকে ক্রেস্ট উপহার দেন খেলার আয়োজক চেয়ারম্যান মো. আব্দুল হাই। সম্মাননা ক্রেস্ট দেয়া হয় বিশেষ অতিথি ডা. রফিকুল ইসলাম ও শিক্ষক আব্দুল গফুর খানকে।
এছাড়াও সম্মাননা ক্রেস্ট দেয়া হয় ২নং ওয়ার্ড সদস্য মো. নিজাম উদ্দিন, ইউপি সদস্য শরকত আলী, মুজিবুর রহমান ও অন্যান্যদেরকে। শ্রেষ্ঠ খেলোয়াড়কেও পুরস্কার দেয়া হয়। শ্রেস্ঠ গোল কিপারকেও পুরস্কৃত করা হয়। পরে রানার্সআপ দলের ৯নং ওয়ার্ড সদস্যের হাতে নগদ ৩ হাজার টাকা ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে চ্যাম্পিয়ন দলের ২নং ওয়ার্ড সদস্য নিজাম উদ্দিন ও দলের অধিনায়কের হাতে ১ম পুরস্কার নগদ ৭ হাজার টাকা ও ট্রফি তুলে দেন অতিথিগণ। বৈরি আবহাওয়া উপেক্ষা করে খেলাটি উপভোগ করতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম, জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান মিন্টু, জিএম তাশহিজ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম দিলু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স