সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

দিরাই আ.লীগের সম্পাদক প্রদীপ রায় কারাগারে

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ১২:৪৮:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ১২:৪৮:৪৪ পূর্বাহ্ন
দিরাই আ.লীগের সম্পাদক প্রদীপ রায় কারাগারে
দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আড়াই টার দিকে সিলেট শহরের সুবিদবাজারের লন্ডনী রোডের একটি বাসা থেকে পুলিশ তাকে আটক করে। জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, প্রদীপ রায়কে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। এদিকে, বুধবার বিকাল পাঁচটায় গ্রেপ্তারকৃত প্রদীপ রায়কে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে হাজির করলে, আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। উল্লেখ্য, দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও সাবেক সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার অত্যন্ত আস্থা ভাজন হিসেবে পরিচিত প্রদীপ রায় গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার ভাই বিশ্বজিৎ রায় দিরাই পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হন। এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলাপকালে তারা জানান, দাপুটে রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের আস্থাভাজন হওয়ায় তার এলাকায় একক আধিপত্য ছিল, খোদ আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ তার আচরণে নাখোশ ছিলেন। প্রশাসন ও রাজনীতি একাই সামাল দিতেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারিতে দিরাইয়ের জারুলিয়া জলমহাল নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হন। ওই ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হলেও চার্জশিটে তিনি অব্যাহতি পান। ২০২১ সালে ভাটিপাড়া জলমহাল নিয়ে সংঘর্ষের মামলায়ও তার নাম রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা