সুনামগঞ্জ , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে : পাবেল চৌধুরী

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:৩৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:৪১:২৩ পূর্বাহ্ন
আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে : পাবেল চৌধুরী
দিরাই প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সুনামগঞ্জ-২ (দিরাই -শাল্লা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ হলেন মেধাবী আবু সাঈদ, তার শাহাদতে উজ্জীবিত হয়ে দেশের ছাত্রজনতা বৈষম্যবিরোধী আরন্দোলন গড়ে তুলে, তারই ফলশ্রুতিতে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ ফিরে পাই। আর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। তারই নির্দেশে আমাদের দলটি জুলাই আগস্ট বিপ্লবে সাহসী ভূমিকা পালন করে। আমাদের দলের প্রায় সাড়ে চারশো নেতাকর্মী শাহাদাত বরণ করেন। তিনি আরও বলেন, একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা কখনো দেশের শান্তি চায় না। তারা এখনো দেশ বিরোধী চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমাদের দলের যারা দীর্ঘ ১৫-১৬ বছর মাঠে ছিলেন না আপনারা এখন দলে নেতৃত্ব দেওয়ার চিন্তা না আমাদের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের সহায়তা করুন। কারণ আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের স্পষ্ট ঘোষণা একমাত্র ফ্যাসিস্ট ছাড়া সবাই বিএনপি করতে পারবেন, তবে জুলাই বিপ্লবের আগে যে নেতা-কর্মীরা আন্দোলন থেকে দূরে ছিলেন তাদের দলের নেতৃত্বে দেওয়া যাবে না, তারা ত্যাগীদের সহযোগী হয়ে কাজ করবেন। তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা আমাদের ভোটের অধিকার ফিরে দিয়েছেন, তাদের আত্মত্যাগ চিরঅম্লান রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সকল অপশক্তির বিপক্ষে উপযুক্ত জবাব দিতে হবে। মঙ্গলবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিরাই গণমিলনায়তন হলে উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ মিয়া ও পৌর কৃষক দলের আহবায়ক মোহাম্মদ আলীর যৌথ পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল করিম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল হক তালুকদার, সোয়েব হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবুর সরদার, জিলাল চৌধুরী, আবু সাঈদ, মঞ্জু মিয়া, বিএনপি নেতা আব্দুল ওলী, মৎস্যজীবী দলের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার, শাল্লা উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, দিরাই পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন তালুকদার মিলাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, দিরাই কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম