সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র্য রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:২৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:২৮:১২ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র্য রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের হাছননগর জামেয়া আস-আদিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ও জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পে ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় ছানি ও চোখের অন্যান্য রোগে আক্রান্ত ৬৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ৩১ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। উন্নত প্রযুক্তির ফ্যাকো সার্জনদের মাধ্যমে তাঁদের কৃত্রিম লেন্স সংযোজনসহ অপারেশন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা” বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি বলেন, মানবসেবাই উত্তম সেবা। আমাদের এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় দেশের অন্যান্য অঞ্চলের মতো সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুবিধা পাচ্ছেন। এছাড়াও ডাচ্-বাংলা ব্যাংক মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তিও প্রদান করে থাকে। তিনি আরও বলেন, এই কাজের বিনিময়ে আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই। আমরা শুধু দোয়া চাই। মানুষের দোয়া অনেক শক্তিশালী এবং আমি বিশ্বাস করি, এই দোয়ার মাধ্যমেই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছানো সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান, ডিরেক্টর (এফ অ্যান্ড এ) শ্যামল চন্দ্র তালুকদার এবং মেডিকেল অফিসার ডা. ঊর্মি পাল। এ মহতী উদ্যোগের জন্য স্থানীয়রা ডাচ্-বাংলা ব্যাংক ও জনতা চক্ষু হাসপাতালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি