সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ

ছাতকে দখল-দূষণে মৃতপ্রায় শতবর্ষী পুকুর

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:১৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:১৫:৩১ পূর্বাহ্ন
ছাতকে দখল-দূষণে মৃতপ্রায় শতবর্ষী পুকুর
বিশেষ প্রতিনিধি :: ছাতক পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী পুকুরটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দখল-দূষণে পুকুরটির অবস্থা মৃতপ্রায়। বর্তমানে পুকুরে পর্যাপ্ত পানি থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে ময়লা-আবর্জনা, আগাছা ও দুর্গন্ধে পরিবেশ দূষণের উৎসে পরিণত হয়েছে এটি। পুকুরের পানিতে জমে থাকা আগাছার মধ্যে বিষধর সাপের উপদ্রব বাড়ায় স্থানীয়দের প্রাণনাশের আশঙ্কা করছেন অনেকে। এছাড়া ছাতক পৌর এলাকায় পানির স্তর ৩০ ফুট নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট তীব্র হয়ে উঠেছে। ফলে এই পুকুরটি সংরক্ষণ করে পানির একটি উৎস হিসেবে ব্যবহারের দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। সম্প্রতি তাহির প্লাজার ব্যবসায়ী আব্দুল মুকিতসহ কয়েকজন ব্যবসায়ী পৌর প্রশাসক বরাবর লিখিতভাবে আবেদন করেছেন পুকুরটি পরিষ্কার করে দৃষ্টিনন্দন রূপে গড়ে তোলার জন্য। ব্যবসায়ীদের ভাষ্য, একদিকে পরিবেশ সংরক্ষণ, অন্যদিকে শহরের সৌন্দর্য বৃদ্ধিতে এই পুকুরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষ খেয়াল না করায় ৫৩ শতক ভূমির উপর এ পুকুরটির পূর্ব দিকে বেদখল হয়ে পড়েছে। অচিরেই পুকুরের বিষয়ে ব্যবস্থা না নিলে একসময় পুরো পুকুরটাই বেদখলের আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়া শহরে আগুন লাগলে দমকল বাহিনী পানি সংগ্রহ করতে হলে এ পুকুরই ভরসা। এ ব্যাপারে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, পুকুর পরিষ্কার বা রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যালয়ে কোন তহবিল নেই। তবে পৌর কর্তৃপক্ষ উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করবো। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, স্কুল থেকে আমার বরাবর লিখিত আবেদন বা প্রস্তাব করলে আমি ব্যবস্থা গ্রহণ করতে পারি। এদিকে, স্থানীয় সচেতনমহলের দাবি, পুকুরটি দ্রুত পরিষ্কার করে সংরক্ষণ ও উন্নয়ন না করলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি শহরের ঐতিহ্য হারিয়ে যাবে। তাই বিষয়টি দ্রুত গুরুত্বসহকারে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম