সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

মৎস্য কার্যালয়ে পাওয়া গেল অফিস সহায়কের মরদেহ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:১১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:২৩:২৫ পূর্বাহ্ন
মৎস্য কার্যালয়ে পাওয়া গেল অফিস সহায়কের মরদেহ
স্টাফ রিপোর্টার ::
৭ জুলাই রাত ৮টার দিকে শাল্লা মৎস্য অফিসের ভেতরের শৌচাগারের দরজায় নিজের গায়ের শার্টে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই দপ্তরের অফিস সহায়ক পিপলু সরকারের (৩৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আটগাঁও ইউপির মামুদনগর গ্রামের চিত্তরঞ্জন সরকারের বড় ছেলে। পিপলু সরকার সরকারি চাকুরির পাশাপাশি টিউশনি করে পরিবারের খরচ যোগান দিত বলেও জানা গেছে। একারণে পিপলু সরকার মাস্টার নামেও পরিচিত ছিলেন। জানাযায়, পিপলু সরকারের স্ত্রী স্বামীর খোঁজে স্বামীর এক বন্ধুকে অফিসে পাঠালে তিনি এসে পিপলুর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। কিন্তু তার এই মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। অনেকেই পিপলু’র মৃত্যুকে রহস্যজনক মনে করছেন।
এ ব্যাপারে শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সন্দীপন মজুমদার গণমাধ্যমকে বলেন, আমি কিছুই জানি না। অফিসের কোনো বিষয় মনে হচ্ছে না। পারিবারিক হতে পারে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে পিপলু সরকারের দুটি পা ফ্লোরে লাগানো। পিপলু’র শারিরীক গঠন বেশ উচ্চতা সম্পন্ন ছিল। এমন দৃশ্য দেখে নানা প্রশ্ন করতে শুরু করেছেন সাধারণ মানুষ। প্রশাসনকে বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন তারা। পিপলু সরকারের বেশ কয়েকজন বন্ধু জানান, তার পারিবারিক কোন সমস্যা ছিল না। তবে শুনেছি পিপলু সরকারের উপর ঋণের চাপ ছিল।
এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, পিপলু সরকার নিজের পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পিপলু সরকারের মরদেহ পোস্টমর্টেমের জন্য জেলায় পাঠানো হয়েছে।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, ঘটনা জানার পর আমি সেখানে গিয়ে দেখে এসেছি। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

উল্লেখ্য, বছর দু’য়েক পূর্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ের আরেক অফিস সহায়কের ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ। তিনি ছিলেন হবিবপুর ইউপির কাশীপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৭)। দু’বছরের ব্যবধানে পিপলু সরকার (মাস্টার) নামের মৎস্য অফিসের ওই অফিস সহায়কের ঝুলন্ত লাশ উদ্ধার হল একই ভবনে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স