সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

জগন্নাথপুরে ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:০৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:৩৯:৫৫ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজার ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গত ৭ জুলাই সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবরে রাণীগঞ্জ বাজার ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের লিখিত অভিযোগ দায়ের করেন মাহবুব আলম নামের এক ব্যবসায়ী।

এতে তিনি উল্লেখ করেন, সরকারের যথাযথ নিয়ম মেনে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকার ওএমএস ডিলার নিয়োগ পাওয়ার আবেদন করি। কিন্তু ডিলার নিয়োগের নীতিমালা ও প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করে অনিয়মের মাধ্যমে আওয়ামী লীগের দোসরকে ডিলার নিয়োগ করা হয়েছে। পরীক্ষিত আবেদনকারীদের অবমূল্যায়ন করে অনুপযুক্ত ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ করা হয়। উক্ত নিয়োগকৃত ডিলারের বিরুদ্ধে পূর্বে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। ফলে এলাকার জনগণ সঠিকভাবে ওএমএস এর সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি তদন্তপূর্বক সঠিক ও যোগ্য ডিলার নিয়োগে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাহাব উদ্দিন জানান, ওএমএস নিয়োগ কমিটি ডিলার নিয়োগ করেছে। অভিযোগকারী মাহবুব আলমের স্থায়ী চালের দোকান রয়েছে। ওএমএস ডিলার হতে খালি দোকানঘর লাগবে। কারণ সরকারি ওএমএস-এর খাদ্য মাল সব সময় বিক্রি হয় না। যখন বরাদ্দ পাবে তখন বিক্রি হবে এবং নির্দিষ্ট সময় বিক্রি করে দোকান বন্ধ করে দিতে হবে। এক্ষেত্রে মাহবুব আলমের চালের দোকান তো বন্ধ করা সম্ভব নয়। তাই তিনি বিবেচিত হননি।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওএমএস ডিলার নিয়োগ কমিটির সভাপতি মো. বরকত উল্লাহ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এতে কোন অনিয়মের প্রমাণ দাখিল করা হয়নি। দাখিল করলে তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস