সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বিএনপি নেতার অশোভন আচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:১৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৩৫:৪৫ পূর্বাহ্ন
বিএনপি নেতার অশোভন আচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় মনোনয়ন জমা দিতে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ হয়ে শিক্ষককে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন এক স্থানীয় বিএনপি নেতা। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেন।

সোমবার (৭ জুলাই) দুপুরে ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে এবং ক্লাস বর্জন করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী ভূঁইয়া জানান, আগামী ২১ জুলাই মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু স্থানীয় বিএনপি নেতা আজির বেগ নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দিতে আসেন। সময় শেষ হয়ে যাওয়ায় তা গ্রহণ না করায় তিনি উত্তেজিত হয়ে সুপার এবং এক অফিস সহকারীকে প্রকাশ্যে গালিগালাজ করেন। এই ঘটনায় মুহূর্তের মধ্যেই মাদ্রাসা প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং ‘শিক্ষকের অপমান মানি না’ স্লোগান দিয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভে তারা অভিযুক্ত আজির বেগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। পরবর্তীতে মাদ্রাসা সুপার, শিক্ষক ও এলাকাবাসীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা শান্ত হয় এবং ক্লাসে ফিরে যায়।
এ বিষয়ে আজির বেগ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে গালিগালাজ করিনি, এটি একটি ভুল বোঝাবুঝি। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজানো হয়েছে।

উল্লেখ্য, দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস গত ২৫ জুন ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিল ১-৩ জুলাই, যাচাই-বাছাই ৭ জুলাই, প্রত্যাহার ১০ জুলাই এবং ভোট গ্রহণ হবে ২১ জুলাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী