সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

আমার দেশ পত্রিকার সম্পাদকের মাতা'র মৃত্যুতে জামালগঞ্জ প্রেসক্লাবের শোক

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০১:৪২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০২:১৫:৫৬ অপরাহ্ন
আমার দেশ পত্রিকার সম্পাদকের মাতা'র মৃত্যুতে জামালগঞ্জ প্রেসক্লাবের শোক ছবি: মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম।
জামালগঞ্জ প্রতিনিধি::
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক, মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের মমতাময়ী মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামালগঞ্জ প্রেসক্লাব
শোকবার্তায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ অধ্যাপিকা মাহমুদা বেগম এর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। অধ্যাপিকা মাহমুদা বেগম নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা  সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষা দিয়ে গড়ে তুলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে । মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
এসময় শোক প্রকাশ করেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সিনিয়র সহ সভাপতি শেরে আলম শেরু,সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, সহ সাধারণ সম্পাদক দিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, নির্বাহী সদস্য হাবিবুর রহমান, ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ ও সদস্য সাইফ উল্লাহ।

উল্লেখ্য তিনি গত রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।গুলশান আজাদ মসজিদে জানাযা শেষে  জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪