সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল
যতদিন বেঁচে আছি জনগণের ভালোবাসার প্রতিদান দিয়ে যাব

হাজারো নেতাকর্মী নিয়ে অ্যাড. নূরুল ইসলামের গণসংযোগ

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১২:১৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১২:২২:৩৪ পূর্বাহ্ন
হাজারো নেতাকর্মী নিয়ে অ্যাড. নূরুল ইসলামের গণসংযোগ ছবি : জনসংযোগ করছেন অ্যাড. নূরুল ইসলাম নূরুল
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সহস্রাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শনিবার (৫ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপি’র এই নেতা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন, ধনপুর ইউনিয়ন, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন এবং সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। কর্মসূচির অংশ হিসেবে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল দিনব্যাপী বিশ্বম্ভরপুর উপজেলার উল্লিখিত ইউনিয়নগুলোর বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সঙ্গে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় তিনি জনগণের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং এই ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এই গণসংযোগ কর্মসূচির মাধ্যমে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বিএনপি’র ৩১ দফা কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং জনগণের মধ্যে এর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
গণসংযোগকালে সুনামগঞ্জ-০৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, এই ৩১ দফা শুধু বিএনপি’র কর্মসূচি নয়, এটি সমগ্র জাতির মুক্তির সনদ। এই কর্মসূচির মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং অর্থনীতিকে গণমুখী করাই এই ৩১ দফার মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের আপামর জনতার ভাগ্যের পরিবর্তন হবে।
অ্যাড. নূরুল ইসলাম নূরুল বলেন, আমি আপনাদের লোক। কিন্তু আপনারা যে আমাকে এতো বেশি ভালবাসেন তা আজকের আগে এতটা অনুভব করতে পারিনি। আমি যতদিন বেঁচে আছি জনগণের ভালোবাসার প্রতিদান দিয়ে যাব।
এসময় উপস্থিত হাজারো জনতা সুনামগঞ্জে-৪ আসনে নূরুল ভাইকে চাই স্লোগানে চারপাশ প্রকম্পিত করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে কাজ করুন। আপনারা সফল হলে নেতা আপনাদের পছন্দের প্রার্থী দেবেন আশা করি। তিনি বলেন, দলের দুঃসময়ে আপনাদের পাশে ছিলাম। আগামীতেও থাকতে চাই। আপনারা আমার প্রাণশক্তি। আপনাদের নিয়েই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনূর আলী, আকবর আলী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, অশোক তালুকদার, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, মমিনুল হক কালারচাঁন, তফাজ্জল হোসেন, আজিজুর রহমান সৌরভ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুলের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে এই আসনে অ্যাড. নূরুল ইসলাম নূরুলকে প্রার্থী করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার