সুনামগঞ্জ , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁধের কাজের গতি বাড়ানোর তাগিদ দিলেন জেলা প্রশাসক ছাতকে কৃষকের খড়ের গাদায় দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি মাত্র দুই চিকিৎসকেই চলছে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এক মাসেও রহস্য উদ্ঘাটন হয়নি, বিচার নিয়ে শঙ্কায় পরিবার তাহিরপুরে অক্ষত বাঁধ থাকা সত্ত্বেও বাড়তি বরাদ্দ অধিকাংশ প্রকল্পে কাজ শুরুই হয়নি, শঙ্কায় কৃষক সাচনা বাজারে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে জরিমানা শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খালে, একজনের অবস্থা আশঙ্কাজনক লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট বরাদ্দের অভাবে ভবন নির্মাণকাজ বন্ধ, ভাড়া বাসায় চলছে কার্যক্রম রাতের আঁধারে হাওরের মাটি লুটের মহোৎসব, মাটি ভর্তি ৩ ট্রাকসহ আটক ২ নতুন মাটি একমুঠোও পড়েনি, মেশিনে খুঁড়ে দেওয়া হয়েছে নতুন রূপ অবাধে বিক্রি হচ্ছে ফসলি জমির টপ সয়েল ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করবে জমিয়ত দেখার হাওর : কবে শুরু হবে বাঁধের কাজ? জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হাওরে পুরোদমে চলছে বোরো আবাদ সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান গাছ বাঁচাতে উদাসীন বন বিভাগ জোড়া মনোনয়নে কৌশলী বিএনপি অনৈক্য হলে ফলাফল বিপর্যয়ের আশঙ্কা

সব স্কুল-কলেজে জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১০:৩২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১০:৩২:২৮ অপরাহ্ন
সব স্কুল-কলেজে জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস ও ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার ( ৩ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। মাউশির জারি করা আদেশে বলা হয়, এ সংক্রান্ত চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস (সাধারণ ছুটিসহ) ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর সূত্রোক্ত পরিপত্রের ‘ক; শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই শহীদ দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মাত্র দুই চিকিৎসকেই চলছে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স

মাত্র দুই চিকিৎসকেই চলছে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স