সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ স্বচ্ছ ভোটের প্রত্যাশা আজ ভোটের লড়াই জয় পেতে মরিয়া জামায়াত, ছাড় দিতে নারাজ বিএনপি সারাদেশে ৮৭৭০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বিজয় মালা কার গলে? হাসননগরে দিনমজুরের বসতভিটায় ‘রহস্যজনক’ অগ্নিকান্ড সুবিধাজনক অবস্থানে কলিম উদ্দিন মিলন বিএনপি’র বাধা বিদ্রোহী জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি প্রস্তুত : তারেক রহমান প্রচারের শেষ দিনে মুখর সুনামগঞ্জের ৫টি আসন ছাতক-দোয়ারাবাজারকে উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি জামায়াত বন্ধু নয়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি : নাছির চৌধুরী মোল্লাপাড়ায় জামায়াত প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা শান্তিগঞ্জে পিতা-পুত্রের পিআইসি, পরিবারকেন্দ্রিক একাধিক কমিটি বাঁধ নির্মাণে অনিয়মে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী!

জগগন্নাথপুরে ইসলামিক একাডেমির স্থায়ী ভবন উদ্বোধন

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫০:৩১ অপরাহ্ন
জগগন্নাথপুরে ইসলামিক একাডেমির স্থায়ী ভবন উদ্বোধন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় জগন্নাথপুর ইসলামিক একাডেমির স্থায়ী ভবনের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে একাডেমির ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে একাডেমির হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। জগন্নাথপুর ইসলামিক একাডেমির ফাউন্ডার চেয়ারম্যান মো. বশির উদ্দিনের সভাপতিত্বে ও একাডেমির অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও প্রবীণ আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন, আঞ্জুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা সভাপতি অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ। অনুষ্ঠানে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুরের সভাপতি হাফিজ নুরুল হক, আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর সেক্রেটারি সম্পাদক সমছু মিয়া সজল, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুরের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া আলী, আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সহ সভাপতি হাফিজ আনোয়ার হোসেন, আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, জগন্নাথপুর ইসলামিক একাডেমির পরিচালক ইলিয়াছ মিয়া, জিল্লুর রহমান, শিক্ষানুরাগী সাইফুল ইসলাম, তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম শাখার সভাপতি মো. ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হাসান, যুগ্ম সম্পাদক ইমরান আহমদ জিলানী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স