সুনামগঞ্জ , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলকে শক্তিশালী করার পরিকল্পনা বিএনপির প্রাথমিক শিক্ষার সমস্ত সেবা স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্নের আহ্বান গাঁজা সেবনের অভিযোগ তুলে এক ব্যক্তির বাড়িতে হামলা-ভাঙচুর যুব নেতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান: জেলা প্রশাসক একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থান বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি মেডিকেল অফিসারও নেই জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা প্রফেসর পরিমল কান্তি দে : মানুষ গড়ার কারিগর, মানুষেরই আপনজন সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক কাজ হস্তান্তরের আগেই ব্রিজের এপ্রোচে ধস ও ফাটল, অনেক জায়গায় লাগানো হয়নি ব্লক একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’ ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন

ফুটবলার সালমানের ওপর হামলাকারীর বিচার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০১:০৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০১:০৪:৩৯ পূর্বাহ্ন
ফুটবলার সালমানের ওপর হামলাকারীর বিচার দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদপুর গ্রামের এসএসসি ফলপ্রার্থী তরুণ ফুটবলার সালমান আহমদকে ছুরিকাঘাতকারী সদরগড় গ্রামের ছমির উদ্দিনকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে জানিগাঁও গ্রামের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সালমান আহমদের স্বজন, সহপাঠী ও এলাকার লোকজন অংশগ্রহণ করেন। বক্তারা ফুটবলার সালমান আহমদকে ছুরিকাঘাতকারী ছমির উদ্দিনকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী একরামুল হক, সমাজকর্মী বায়েজিদ আহমদ রাসেল, আহত সালমান আহমদের চাচা আমিনুল ইসলাম, সালমান আহমদের সহপাঠী জামিল আহমদ নাহিয়ান, সিয়াম আহমদ, মাহফুজুর রহমান, এলাকার বাসিন্দা তৈয়বুর রহমান, ইমরান আহমেদ, মারুফ আহমেদ, ফাহিম আহমদ, ইব্রাহিম মিয়াসহ আলহাজ¦ জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্ররা। মানববন্ধনে উপস্থিত সালমানের স্বজনরা জানান, তরুণ ফুটবলার সালমান আহমদ এবার আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। গত ২৭ জুন তার বৈমাত্র বোনের জামাই সদরগড় গ্রামের বাসিন্দা ছমির উদ্দিন মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়। পরে রাতে লক্ষণশ্রী গুচ্ছগ্রামের পাশে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে প্রাণে মারার চেষ্টা করে। আহত হয়ে সালমান কোনরকমে পালিয়ে এক দোকানে আশ্রয় নেয়। স্থানীয়রা তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে সেখানে চিকিৎসাধীন রয়েছে সে। এই ঘটনায় ছমির উদ্দিনের বিরুদ্ধে সদর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী