সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

জনউদ্যোগের জনসচেতনতামূলক ক্যাম্পেইন

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১২:৫১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১২:৫১:১০ পূর্বাহ্ন
জনউদ্যোগের জনসচেতনতামূলক ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার :: করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করেছে সুনামগঞ্জ জনউদ্যোগ। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সুনামগঞ্জ আদালত চত্বর থেকে লিফলেট বিতরণের মাধ্যমে ক্যাম্পেইন শুরু হয়। পরে শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মানব চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, গণমাধ্যমকর্মী জাহাঙ্গীর আলম, বুরহান উদ্দিন, জিয়াউর রহমান, মোশফিকুর রহমান স্বপন প্রমুখ। প্রতিটি জনসমাগমপূর্ণ স্থানে পথসভা করেন নেতৃবৃন্দ। এসময় জনউদ্যোগের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু বলেন, সম্প্রতি পাশর্^বর্তী কিছু দেশে করোনা ভাইরাসের একটি নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এবং সেখানে দ্রুত হারে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সংস্থাগুলোর মতে, এটির সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি, যদিও এখনও পর্যন্ত এটি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ কি না, তা নিয়ে গবেষণা চলছে। এই অবস্থায় আমাদের দেশেও ঝুঁকি তৈরি হতে পারে। তাই এখনই আমাদের সজাগ ও সচেতন হওয়ার সময়। আমরা যদি এখনই কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি, তবে ভবিষ্যতের সম্ভাব্য বিপদ এড়ানো সম্ভব। জনউদ্যোগের সদস্য জাহাঙ্গীর আলম সবাইকে মাস্ক ব্যবহার করা, বারবার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনে পরীক্ষা করা, গুজব না ছড়িয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসরণ করার আহ্বান জানান। ক্যাম্পেইন কর্মসূচির সমন্বয় সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স