সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

চার দফা দাবিতে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের মানববন্ধন

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:৪৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:৪৬:৫০ পূর্বাহ্ন
চার দফা দাবিতে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন।
বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহসভাপতি সুবোধ চন্দ্র ব্যানার্জি, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য রেজাউল করিম, হুমায়ুন ফারুক আলমগীর প্রমুখ।
এসময় বক্তারা চার দফা দাবি বাস্তবায়নের বিষয়ে বলেন, গ্রাম এলাকায় আমরা কঠোর পরিশ্রম করে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সংস্কার কমিশন মেডিক্যাল ডিপ্লোমা ডিগ্রীধারীদের প্রতি চরম বৈষম্য করেছে অবমূল্যায়ন করেছে। অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় আমাদের ১০ম গ্রেডে উন্নীত না করে পদোন্নতি থেকে বঞ্চিত করে রাখা, পেশাগত পরিচয় সম্মানজনক উপাধি ডিপ্লোমা ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া, দীর্ঘ এক যুগ এর অধিক সময় ধরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ দিয়ে গ্রামীণ স্বাস্থ্য সেবা উন্নত করা, আন্তর্জাতিক মানদন্ডে ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা করার দাবি জানাই।
তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে গঠিত ‘স্বাস্থ্য সংস্কার কমিশন-২০২৫’ কর্তৃক প্রস্তাবিত খসড়া সুপারিশমালা দেশের বৃহৎ সংখ্যক মেডিকেল ডিপ্লোমা ডিগ্রীধারীদের প্রতি চরম বৈষম্য, অবমূল্যায়ন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য গোপনের সুস্পষ্ট প্রতিবেদন যার মাধ্যমে চরম পক্ষপাতদুষ্টের প্রমাণ মিলে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি