সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

শাবিপ্রবিতে চালু হচ্ছে যুগোপযোগী ১৩ বিভাগ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:২৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:২৮:১৭ পূর্বাহ্ন
শাবিপ্রবিতে চালু হচ্ছে যুগোপযোগী ১৩ বিভাগ
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের অগ্রগতি ও দক্ষ মানবস¤পদ তৈরি করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চালু হচ্ছে নতুন ১৩টি বিভাগ। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত বিভাগগুলোর মধ্যে রয়েছে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, আইন, এভিয়েশন, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজসহ নতুন ১৩টি বিভাগ। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। উপ-উপাচার্য বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে যুগপোযোগী ১৩টি বিভাগ চালুর সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে পাস হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে এসব বিভাগগুলো চালু হবে। তিনি আরও বলেন, বর্তমানে শাবিপ্রবিতে হল, একাডেমিক ভবন, মসজিদ, আবাসিক ভবনসহ অনেকগুলো ভবনের কাজ চলমান রয়েছে। তাই যুগের সাথে গুরুত্বপূর্ণ বিভাগ চালু করা গেলে এটি পূর্ণাঙ্গ একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে, পূরণ হবে সিলেটবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে একাডেমিক কার্যক্রম শুরুর পর থেকে বর্তমানে ৬টি অনুষদের অধীনে ২৭টি বিভাগ চালু রয়েছে। তবে গত ১৭ বছরে সমুদ্রবিজ্ঞান বিভাগছাড়া আর কোন বিভাগ খোলা হয়নি এ বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে নতুন ১৩ বিভাগ চালুর বিষয়টি পাস হয়েছে। নতুন বিভাগ খোলার অনুমোদন চেয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) চিঠি পাঠিয়েছে কর্তৃপক্ষ। ইউজিসি অনুমোদন দিলেই আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এসব বিভাগ চালু হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স