সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

আমবাড়ি-আদারবাজার খেয়াঘাট স্থানান্তর, জনমনে স্বস্তি

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:১৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:১৪:৫৩ পূর্বাহ্ন
আমবাড়ি-আদারবাজার খেয়াঘাট স্থানান্তর, জনমনে স্বস্তি
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গুরুত্বপূর্ণ আমবাড়ি-আদারবাজার খেয়াঘাটের আমবাড়ি অংশটি স্থানান্তরের মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। খেয়াঘাটটির নতুন অবস্থান বাজারের মাঝামাঝি স্থানে হওয়ায় পারাপারকারী যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমেছে। জানা যায়, প্রায় অর্ধকোটি টাকা সরকারি রাজস্বের বিনিময়ে পরিচালিত এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। দোয়ারাবাজারের লক্ষ্মীপুর, নরসিংপুর, সুরমা ও বাংলাবাজার ইউনিয়নের বাসিন্দারা এই ঘাট ব্যবহার করে জেলা সদরে যাতায়াত করেন। যাত্রী পরিবহনের পাশাপাশি এখানে মালামাল ও ছোট যানবাহনও নিয়মিত পারাপার হয়। খেয়াঘাটের পূর্বের অবস্থানটি যাত্রীদের জন্য বিশেষ করে নারী ও বৃদ্ধদের জন্য ছিল দুঃসহ। ঘাটে ওঠানামার সুব্যবস্থা না থাকায় যাত্রীদের ভিড়ে, হুড়োহুড়ি ও হেয়ালিপনার ভোগান্তিতে পড়তে হতো। তাই বহুদিন ধরে দাবি ছিল, ঘাটটিকে বাজারের মাঝামাঝি স্থানে স্থাপন করা হোক। অবশেষে ১ জুলাই ২০২৫ তারিখে পূর্বের ইজারাদারের কার্যক্রম বাতিল হলে নতুন ইজারাদার স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ঘাটটি বাজারের মাঝামাঝি স্থানে স্থানান্তর করেন। এতে রঙ্গারচর, হরিনাপাটিসহ আশপাশের গ্রামের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। খেয়াযাত্রী আব্দুল হামিদ বলেন, আমবাড়ির ঘাটটি বাজারের মাঝামাঝি থেকে পরিচালিত হওয়ায় আমরা খুশি। মুর্শেদ আলী বলেন, ঘাটটি স্থানান্তরিত হওয়ায় আমরা অত্যন্ত খুশি হয়েছি। বৃদ্ধ নারী জয়তুন বিবি বলেন, অখন বাজার কইরা সহজেই গাঙ পার হইয়া বাড়ি যাইতাম পারমু। যাত্রী সিকন্দর আলী বলেন, এখন আমাদের জন্য অনেক সুবিধ াহইছে। বাজার সওদা নিয়ে তাড়াতাড়ি পার হইয়া বাড়িত যাইতে পারমু। এ ব্যাপারে রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই’র কাছে ঘাট স্থানান্তর নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে যেখান থেকে আমবাড়ি অংশের ঘাটটি পরিচালিত হচ্ছে সেখানেই জেলা পরিষদের নির্ধারিত ঘাট ছিল এই স্থান। মাঝখানে নদী ভাঙনের কারণে ঘাটটি পূর্বদিকে সরে যায়। আবার ঘাটটি পূর্বের স্থানে চলে আসায় এলাকার জনসাধারণ বিশেষ করে রঙ্গারচর হরিনাপাটি গ্রামবাসীর সাথে আমি একমত পোষণ না করে পারছি না। যেহেতু রাতদিন তারাই এ খেয়াঘাট দিয়ে পারপার হয়ে থাকেন। এ ব্যাপারে মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান মো. ইজ্জত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমবাড়ি অংশের খেয়াঘাট স্থানান্তর হওয়ায় আমবাড়ি পূর্ব বাজারের কিছু ব্যবসায়ীদের ক্ষতি হয়ে যাচ্ছে। বাজারটি পশ্চিমমুখি হয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী