সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৭:৫৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৭:৫৭:১১ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির “দৃষ্টি” প্রকল্পের আওতায় এবং ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ-এর ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) সুনামগঞ্জ সদর উপজেলার বনানীপাড়াস্থ জামেয়া বাইতুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসা ক্যা¤েপর আয়োজন করা হয়। ক্যাম্পে মোট ৯৮ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং তাদের মধ্যে ২২ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। ক্যাম্পে সভাপতিত্ব করেন জামেয়া বাইতুল কুরআনের শিক্ষক হাফিয মাওলানা মুফতি সালমান মাজহারী এবং সঞ্চালনায় ছিলেন ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যা¤েপর উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মাদ গোলাম আজাদ। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংক শুধুমাত্র ব্যাংকিং সেবায় সীমাবদ্ধ নয়, সমাজসেবামূলক নানা উদ্যোগের মধ্য দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। চোখের ছানি অপারেশন, শিক্ষা বৃত্তি প্রদান এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রম তারই অংশ। এবছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, ফলাফল পাওয়ার পর যেন তারা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করে। তিনি আরও বলেন, মানবসেবামূলক এসব কার্যক্রম বাস্তবায়নে আমাদের ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতাই সবচেয়ে বড় অনুপ্রেরণা। ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম উপস্থিত ছিলেন। তারা রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সেবার মানে সন্তোষ প্রকাশ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্যা¤েপ চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ এ ধরনের মহতী উদ্যোগের জন্য ডাচ্-বাংলা ব্যাংক ও ভার্ড চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪