সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ধোপাজানে থেমে নেই বালু-পাথর লুটপাট

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৭:৫৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:১৬:১৮ পূর্বাহ্ন
ধোপাজানে থেমে নেই বালু-পাথর লুটপাট
স্টাফ রিপোর্টার::
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই সুনামগঞ্জ শহরের বুক চিরে প্রবাহিত সুরমা নদীতে শুরু হয় এক দৃশ্যপট- আলোকজ্জ্বল নৌযান, শব্দ করা ‘জাদু মেশিন’, আর একের পর এক ট্রাকে করে নদীর তীরে জমা হয় বালু ও পাথর। স্থানীয়রা একে ব্যঙ্গ করে ডাকেন ‘জ্বীনপরীর লীলাখেলা’। সরকারি অনুমতি ছাড়াই সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাজান-চলতি নদী ও আশপাশের এলাকা থেকে রাতভর চলছে বালু-পাথর লুট। এসব মূল্যবান স¤পদ ট্রাকে করে এনে ভাইব্রেটার মেশিনে ফেলে বড় বড় বাল্কহেডের মাধ্যমে নদীপথে পাচার করা হচ্ছে। এই অবৈধ কার্যক্রম চলে গভীর রাত পর্যন্ত।
সরেজমিনে গত সোমবার ও মঙ্গলবার রাতভর সুরমা নদী তীরের ডলুরা, হালুয়ারঘাট ও মইনপুর এলাকায় ঘুরে দেখা গেছে, অসংখ্য ট্রাকে বালু ও পাথর এনে নদীতীরে স্তূপ করে রাখা হচ্ছে। পরে সেগুলো নদীপথে পাচার করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে আবারও সক্রিয় হয়ে উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট, যার পেছনে রয়েছে একটি রাজনৈতিক দলের অদৃশ্য সমর্থন। স্থানীয় বাসিন্দা নিয়াকত আলী জানান, রাত হলেই সড়কে অসংখ্য ট্রাক চলাচল করে। শব্দে রাতে ঘুমাতে পারি না। কারা এই বালু-পাথর আনছে তা প্রকাশ করলে বিপদ হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাকশ্রমিক বলেন, আমরা কামলা মানুষ। টাকা দিয়ে বালু আনি, নদীতীরে রাখি, পরে সেগুলো নৌকায় ভরে নিয়ে যায়। তবে কারা এই লুট চালাচ্ছে - এই প্রশ্নের উত্তরে কেউ মুখ খুলতে রাজি নন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেনবলেন, বালু-পাথরের বিষয়গুলো জেলা প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে। তারপরও সড়ক পথে আমাদের চেকপোস্ট রয়েছে। যদি সেগুলো অবৈধ হয় তাহলে পুলিশ সেগুলো আটকাবে।
এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি। এ বিষয়ে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, বালুপাথর লুট বন্ধে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু