সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি : সিইসি

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১১:৫৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ১১:৫৮:৩৬ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি : সিইসি
সুনামকণ্ঠ ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনও আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার (১ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে নির্বাচনের তারিখ নিয়ে কোনও আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ এবং শিডিউলের বিষয়ে আপনারা যথাসময় জানতে পারবেন। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এর আগে, গত ২৬ জুন সিইসি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়, যা প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকের পরই গুঞ্জন উঠে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। কারণ এর আগে, ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে জানান, সব প্রস্তুতি স¤পন্ন হলে ২০২৬ সালের রমজানের আগের সপ্তাহে (ফেব্রুয়ারি) নির্বাচন আয়োজন সম্ভব। সেই ঘোষণার পর সিইসির সঙ্গে এটিই ছিল প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, এটা ছিল ওনার সাথে আমার সৌজন্য সাক্ষাৎ। ওভাবে ফরমালি কোনও বৈঠক করি নাই। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে নির্বাচন নিয়ে আলাপ হয়েছে কিনা। উনি একজন প্রধান উপদেষ্টা এবং এই মুহূর্তে ইলেকশনটা আলোচনার কেন্দ্রে, ফলে এটি নিয়ে আলোচনা হবেই। তিনি বলেন, স্বাভাবিকভাবেই উনি জানতে চেয়েছেন একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে দিতে আমাদের প্রস্তুতি আছে কিনা? আমরা বলছি যে প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। গাড়ির যে চারটা গিয়ার থাকে, চারটা ফুল করেই প্রস্তুতি নিচ্ছি। আপনারা দেখছেন নানাবিধ চ্যালেঞ্জের মধ্যেই কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। ইসি এবং অন্তর্বর্তী সরকার সংসদ নির্বাচনের ক্ষেত্রে একই তরঙ্গে রয়েছে এমন মন্তব্য করে সিইসি বলেন, একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েভলেন্থটা মিলে গেছে। এটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেন্থে আছি। উনি পরিষ্কার ভাষায় বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন এবং উনার যে নির্দেশনা আমরা যেটা বুঝতে পারি, একটা নিউট্রাল, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স