সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

৩১ দফা বাস্তবায়নে অ্যাড. নূরুল ইসলামের গণসংযোগ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১১:৪৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১২:১৭:৪৭ পূর্বাহ্ন
৩১ দফা বাস্তবায়নে অ্যাড. নূরুল ইসলামের গণসংযোগ
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (১ জুলাই) দিনব্যাপী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ও কুরবাননগর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে তিনি ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। কর্মসূচির অংশ হিসেবে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল দিনব্যাপী সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন এবং কুরবান নগর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সঙ্গে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় তিনি জনগণের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং এই ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। গণসংযোগকালে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, এই ৩১ দফা শুধু বিএনপি'র কর্মসূচি নয়, এটি সমগ্র জাতির মুক্তির সনদ। এই কর্মসূচির মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং অর্থনীতিকে গণমুখী করাই এই ৩১ দফার মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের আপামর জনতার ভাগ্যের পরিবর্তন হবে। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম