সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

হাওরের স্রোতে তলিয়ে মৃত্যু, বিদ্যালয়ে যাওয়া হলো না শিশু রোহানের

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:২২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:২২:৩১ পূর্বাহ্ন
হাওরের স্রোতে তলিয়ে মৃত্যু, বিদ্যালয়ে যাওয়া হলো না শিশু রোহানের
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগরে হাওরের স্রোতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে তৃতীয় শ্রেণির ছাত্র রোহান মিয়ার (৯)। সোমবার (৩০ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কাইলানী হাওর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে এলাকাবাসী। রোহান মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের বাসিন্দা ও সোহেল মিয়ার ছেলে। সে দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ওইদিন সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। সহপাঠীদের সঙ্গে গ্রামের পাশের কাইলানী হাওরের ফসলরক্ষা বাঁধের ভাঙা অংশ দিয়ে স্কুলের পথে রওনা দিয়েছিল রোহান। তবে বাঁধের ওই ভাঙা অংশ দিয়ে বইছিল প্রবল স্রোতে। সহপাঠীরা কোনোভাবে স্রোতে অতিক্রম করতে পারলেও ছোট্ট রোহান পারেনি - প্রবল স্রোতের টানে ভেসে গিয়ে হারিয়ে যায় হাওরের পানিতে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পানিতে খোঁজাখুঁজি করে সকাল ১১টার দিকে কাইলানী হাওর থেকেই রোহানের মরদেহ উদ্ধার করেন। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, খবর পেয়ে সোমবার বেলা ১২টার দিকে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় ওই শিক্ষার্থীর লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি