সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্মিলিত আন্দোলনে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে : রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না : শফিকুর রহমান সংসদকে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী স্পিকার হলেন হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল প্রকাশ্যে বারেক টিলার গাছ কেটে নিচ্ছে অসাধু চক্র যাদুকাটা নদীর তীর কাটা বন্ধের দাবি জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত খন্ডিতভাবে ডেপুটি স্পিকার নয়, আমরা চাই ‘প্যাকেজ’ : জামায়াত আমির আজ বসছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন হাসপাতাল আছে, সেবা নেই ভোগান্তিতে ৫০ হাজার মানুষ ছাতকে ফজল মিয়া হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন তারেক রহমান প্রায় ৪০০ ধান কাটার মেশিন বিকল, সময়মতো ধান কর্তনে দুশ্চিন্তায় কৃষক হাওরের বাঁধের টাকায় রাস্তা : দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন অন্যায় সুবিধা নিতে না পেরে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করেছেন পাউবো কর্মকর্তা শেখ ফরিদ : ইউএনও বরকত উল্লাহ লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি জামালগঞ্জের ১২ যুবক ফ্যামিলি কার্ড বিতরণে অঙ্গিকার বাস্তবায়ন শুরু: বানিজ্য মন্ত্রী ডিসি সম্মেলন শুরু ৩ মে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করতে প্রস্তুত দিরাইবাসী

সদর হাসপাতালে নিরাপদ খাবার পানির প্ল্যান্ট উদ্বোধন

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৯:১১ পূর্বাহ্ন
সদর হাসপাতালে নিরাপদ খাবার পানির প্ল্যান্ট উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: রোগীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অত্যাধুনিক ‘জম জম’ নামক একটি পানি সরবরাহ প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে এই প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর ফলে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক ডা. সুমন বণিক, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সভাপতি ডা. মো. আব্দুল হাকিম, হাসপাতালের আর.এম.ও. ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, আরপি (শিশু) ডা. মোহাম্মদ আবুল কালামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা নিরাপদ পানির গুরুত্ব এবং রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় এর অপরিহার্যতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বিশুদ্ধ পানি মানুষের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য এর প্রয়োজনীয়তা অপরিসীম। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই ‘জম জম’ প্ল্যান্টের মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানির সরবরাহ নিশ্চিত হবে, যা রোগীদের দ্রুত আরোগ্য লাভে সহায়ক ভূমিকা পালন করবে। এই উদ্যোগ সুনামগঞ্জ সদর হাসপাতালের সেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সম্মিলিত আন্দোলনে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে : রাষ্ট্রপতি

সম্মিলিত আন্দোলনে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে : রাষ্ট্রপতি