সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ
মানববন্ধন

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:০৭:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:০৭:২৭ পূর্বাহ্ন
মুরাদনগরে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
স্টাফ রিপোর্টার :: কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণ ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় বিচার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘ। সোমবার (৩০ জুন) বিকেল ৫টায় সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সংগঠনের সভাপতি মহানামব্রত চক্রবর্তীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক ও জেলা সাধারণ স¤পাদক বিমল বণিক, আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘের সাধারণ স¤পাদক কিরণ রায়, কোষাধ্যক্ষ জয় বণিক, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য প্রসেজিৎ নন্দী, অ্যাডভোকেট নিত্য গোপাল গোস্বামী, মৌলভীবাজারের বাসু ঘোষ মন্দিরের অধ্যক্ষ পার্থ দাস সারথী, জেলা পূজা পরিষদের সহ-সভাপতি কলি তালুকদার আরতি প্রমুখ। বক্তারা বলেন, গত ২৬ জুন (বৃহস্পতিবার) রাতে ওই নারী তার বাবার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে বেড়াতে গেলে রাতে তার অনুপস্থিত পিতামাতার ঘরে স্থানীয় লম্পট ফজর আলী ও তার সহযোগীরা জোরপূর্বক প্রবেশ করে তাকে বিবস্ত্র করে ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেওয়ায় সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পর ধর্ষণকারী ফজর আলীকে গত ২৮ জুন শনিবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ভিডিও ছড়ানোর ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বক্তারা বলেন, মামলা দায়েরের পর ধর্ষিতার পরিবার নানা ধরনের হুমকির সম্মুখীন হচ্ছে। বক্তারা অবিলম্বে সকল অভিযুক্তের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- দাবি করেন। নেতৃবৃন্দ আরও বলেন, সংখ্যালঘুরা এ দেশের বাইরে থেকে আসেনি, তারাও সমানভাবে বাংলাদেশের নাগরিক। এ ঘটনায় যদি কোনো নাটকীয়তা তৈরি হয়, তবে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প